# জাবি ছাত্রদল নেতা ২০ বোতল মদসহ আটক, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-05
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabi-chatrdl-neta-20-botl-mdsh-atk-biswbidzaly-theke-bhishkar](https://dailyfulki.com/article/jabi-chatrdl-neta-20-botl-mdsh-atk-biswbidzaly-theke-bhishkar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5464.md](https://dailyfulki.com/news/5464.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত মো. ফজলে আজওয়াদকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থী আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ ছাত্র। তার গ্রামের বাসা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জানুয়ারী রবিবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন কর্তৃক রাত সাড়ে ৯ টারদিকে বিশ্ববিদ্যালয়ের ০১ জন শিক্ষার্থীকে উক্ত হলের ৭২৩ নম্বর কক্ষের লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশী মদসহ আটক করার ঘটনায় হল প্রশাসন কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী ০১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হলো। 

এর আগে, রোববার রাত সাড়ে ৯টারদিকে গোপন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং কক্ষে অভিযান চালিয়ে মদের বোতলসহ আটক করেন তাকে। অভিযুক্ত আজওয়াদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা।

এছাড়া, তিনি গত ১১ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করেছেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
