# নৌবাহিনীতে চাকরি, কমিশন্ড অফিসার পদে আবেদন চলছে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-05
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/noubahineete-cakri-kmisnd-ofisar-pde-abedn-clche](https://dailyfulki.com/article/noubahineete-cakri-kmisnd-ofisar-pde-abedn-clche)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5453.md](https://dailyfulki.com/news/5453.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। চার ক্যাটাগরির কমিশন্ড অফিসার পদে (২০২৬ বি ডিও ব্যাচে) ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

**পদের নাম: কমিশন্ড অফিসার**
১. ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)
২. শিক্ষা শাখা (বিবিধ বিষয়) (পুরুষ ও মহিলা)
৩. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) (পুরুষ ও মহিলা)
৪. শিক্ষা শাখা (মেডিকেল) (পুরুষ)

 

**শিক্ষাগত যোগ্যতা**
১. ইলেকট্রিক্যাল শাখা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.এসসি ইঞ্জিনিয়ারিং।

 

২. শিক্ষা শাখা (বিবিধ বিষয়): বাংলা/ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) মাস্টার্স।

৩. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার): স্বনামধন্য পাবলিক/ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক (সম্মান)।

 

৪. শিক্ষা শাখা (মেডিক্যাল): স্বীকৃত যেকোনও মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্ন। এসএসসি ও এইচএইসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫-স্কেলে) প্রাপ্ত হতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা https://joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১০০০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে [এখানে ক্লিক করুন](https://pub-c0a3b55876cb444bb5861f889e122e3d.r2.dev/batch_content/deo2026b/JcysL9yHx1xBbVFa5gqJcK2qDpnau21Ol99C0C6y.pdf)।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
