# আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-05
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aj-theke-mnonynptr-batil-oo-grhner-biruddhe-isite-apil-suru](https://dailyfulki.com/article/aj-theke-mnonynptr-batil-oo-grhner-biruddhe-isite-apil-suru)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5437.md](https://dailyfulki.com/news/5437.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই-বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারাদেশে ৭শ' ২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। বাছাইয়ের ফলাফলে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে।  

আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন।

উল্লেখ্য যে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
