# সাভারে কাঁচা চামড়া মালিক সমিতির খালেদা জিয়া স্মরণে দোয়া অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-kannca-camra-malik-smitir-khaleda-jiya-smrne-doya-onushthit](https://dailyfulki.com/article/savare-kannca-camra-malik-smitir-khaleda-jiya-smrne-doya-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5433.md](https://dailyfulki.com/news/5433.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার: সাভারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হরিণধরা চামড়া শিল্প এলাকায়   কাঁচা চামড়া আড়ৎ মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  আবদুল আজিজ। সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । সভায় বক্তরা বলেন, খালেদা জিয়া ছিলেন প্রকৃত আপসহীন নেত্রী। অন্যায়ের সাথে ও দেশ বিরোধী কোন কাজে কখনও তিনি আপস করেননি।

 সভায় বক্তারা অভিযোগ করেন, দেশ নেত্রীকে স্লো পয়জনে হত্যা করা হয়েছে।   সভায়  অনেকের মধ্যে 
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম জুয়েল,সিনিয়র সহ সভাপতি আবদুর রহমান,সাধারন সম্পাদক কাকন হোসেন,সহ সভাপতি মোহন বাদশা,তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, জহির উদ্দিন প্রমুখ।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
