# সাভারে কাভার্ডভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-kavardvzaner-capay-ek-bzkti-niht](https://dailyfulki.com/article/savare-kavardvzaner-capay-ek-bzkti-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5432.md](https://dailyfulki.com/news/5432.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় রোববার (৪ জানুয়ারী) বিকেলে কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (৬৫)। তিনি সাভার পৌর এলাকার উত্তরপাড়ার মরহুম ময়নাল হোসেনের ছেলে। 

সাভার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টারদিকে ঢাকামুখী লেন পার হয়ে আরিচামুখী লেনে যাওয়ার সময় মহাসড়কের তিতাস গ্যাস অফিস সংলগ্ন শিমুলতলা বাসস্ট্যান্ডে দ্রুতগতির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

সার্জেন্ট শাহাদাৎ হোসেন জানান, ময়নাতদন্ত শেষে রাতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
