# সাভারের এনসিপি নেতা তৈয়বুর উত্তরায় নিখোঁজ, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savarer-ensipi-neta-toiybur-uttray-nikheannj-dibi-pricye-tule-newar-ovizog](https://dailyfulki.com/article/savarer-ensipi-neta-toiybur-uttray-nikheannj-dibi-pricye-tule-newar-ovizog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5431.md](https://dailyfulki.com/news/5431.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে ঢাকার উত্তরা থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির মুখ্য যুগ্ম সমন্বয়ক ও ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুলের। শনিবার (৩ জানুয়ারী) রাত থেকে তৈয়বুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ছেন তিনি।

শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন দিলশানা পারুল।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, তৈয়বুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক, এনসিপির সাভারের বর্তমান নেতা। আমার ঢাকা-১৯ আসনে নমিনেশন সাবমিশন পত্রে তৈয়বুর প্রস্তাবনাকারী। সে নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় শনিবার দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়।

তিনি বলেন, উত্তরা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তৈয়বুরকে আটক করেছে বলে জানা গেছে। তবে উত্তরার কোন থানায় তৈয়বুরের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। অনতিবিলম্বে তৈয়বুরকে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে তা জানতে দিতে হবে। এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না।

তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
