# ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-04
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/12-kejir-elpiji-silindarer-dam-barl-53-taka](https://dailyfulki.com/article/12-kejir-elpiji-silindarer-dam-barl-53-taka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5427.md](https://dailyfulki.com/news/5427.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের রান্নাঘরে বড় ধরনের ধাক্কা দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৫৩ টাকা বাড়ানো হয়েছে।

আজ রোববার বিইআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী:

১২ কেজি সিলিন্ডার: আগের ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অটোগ্যাস: যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে নতুন দাম ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

 

এর আগে ডিসেম্বর মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছিল। তখন দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৫৩ টাকা। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার প্রতি দাম বাড়ল প্রায় ৯১ টাকা।

তবে, খুচরা পর্যায়ে বিইআরসি নির্ধারিত এই দামের চেয়েও অনেক সময় বেশি দামে গ্যাস বিক্রি হয়। গত কয়েক দিন ধরে নির্ধারিত দামে কোথাও এলপিজি বিক্রি হয়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
