# আমার ওভারেই ম্যাচ ফসকে গেছে, দায় স্বীকার মিরাজের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-03
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/amar-oovarei-mzac-fske-geche-day-sweekar-mirajer](https://dailyfulki.com/article/amar-oovarei-mzac-fske-geche-day-sweekar-mirajer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5390.md](https://dailyfulki.com/news/5390.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে না পারলেও বোলাররা দুর্দান্ত লড়াই করছিলেন। শেষ দিকে জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এক ওভারই সিলেটকে ম্যাচ থেকে ছিটকে দেয়। সহজ জয় পায় রংপুর রাইডার্স। ম্যাচ শেষ মিরাজ স্বীকারও করেন সিলেট তার ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শেষ ৫ ওভারে রংপুরের জয়ের জন্য দরকার ৪৯ রান। ১৬তম ওভারটা করতে আসেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম দুই বলে তিনি দেন ১ রান। পরের ৪ বলেই বাউন্ডারি মারেন মাহমুদউল্লাহ, যার মধ্যে ৩টি চার আর ১টি ছক্কা। মিরাজ সেই ওভারে ১৯ রান দেওয়ার পর কাজটা সহজ হয়ে যায় রংপুরের জন্য। মাহমুদউল্লাহর ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসে ওপর ভর করে ৭ বল হাতে রেখেই জয় পায় রংপুর।

ম্যাচ হারের দায় পরে নিজের কাঁধে তুলে নিয়ে মিরাজ বলেন, ‘১৫ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। শেষ ৫ ওভারে ৫০ রান (আসলে ৪৯ রান দরকার) ছিল। কিন্তু আমার একটা ওভারে মার খেয়ে গিয়েছি। ওখানে ম্যাচটা আমাদের হাত থেকে সরে গেছে।’

আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই চোট পাওয়াতে আর বাঁহাতি খুশদিল স্ট্রাইকে থাকায় বোলিংয়ে গিয়েছিলেন মিরাজ। তিনি বলে ‘ওমরজাইয়ের গ্রোয়েনে একটু টান লেগেছে। এর জন্য ও মাঠ থেকে উঠে গিয়েছে। বোলিং করতে পারেনি। আর যেহেতু ওদের বাঁহাতি ব্যাটসম্যান ছিল খুশদিল, আমরা চেষ্টা করছিলাম ওকে যদি আউট করতে পারি, সে জন্য আমার ওই ওভারটায় আসা।

মিরাজ কৃতিত্ব দিয়েছেন রংপুরের জয়ে বড় ভূমিকা রাখা মাহমুদউল্লাহকেও, ‘রিয়াদ ভাই ভালো ব্যাটিং করেছেন এবং সত্যি কথা বলতে উনি খুব ভালো একটা সুযোগ নিয়েছেন এবং ওই ওভারে তিনি সফলও হয়েছেন। আমি যদি আরেকটু ভালো বল করতে পারতাম, তাহলে ভালো হতো। তারপরও রিয়াদ ভাইকে কৃতিত্ব দিতে হবে। কারণ, উনি ওই ওভারে যেভাবে সুযোগ নিয়েছেন এবং সেটা উনি সফলও হয়েছেন।’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
