# বৃষ্টির দিনে কাপড় শুকানো নিয়ে চিন্তিত? মেনে চলুন কিছু টিপস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-19
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/brrishtir-dine-kapd-sukano-niye-cintit-mene-clun-kichu-tips-539](https://dailyfulki.com/article/brrishtir-dine-kapd-sukano-niye-cintit-mene-clun-kichu-tips-539)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/539.md](https://dailyfulki.com/news/539.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বর্ষাকালে বৃষ্টির প্রকোপ থাকেই। কখনও মুষলধারে, আবার কখনও হালকা বৃষ্টি ঝরে। কিছুক্ষণ পরেই উঠে চড়া রোদ। এই সময় বাতাসে থাকে চরম আর্দ্রতা। বর্ষা মানেই ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন । বৃষ্টি যেমন রোমান্টিকতা তৈরি করে তেমনি দৈনন্দিন জীবনে সমস্যাও সৃষ্টি করে।  বিশেষ করে ভিজা জামাকাপড় শুকোনো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একটানা রোদের দেখা না মিললে ঘরের মধ্যেই শুকানোর ব্যবস্থা করতে হয়। 
বৃষ্টির দিনে ঘরে জামা-জুতা শুকানোর ক্ষেত্রে কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-
১. ফ্যান ব্যবহার করুন অথবা জানালা খুলুন। ভেজা জামা শুকানোর জন্য ঘরে ভালো বাতাস চলাচল করা প্রয়োজন। আপনার কাপড়ের কাছে একটি স্ট্যান্ডিং ফ্যান রাখুন, অথবা খোলা জানালার কাছে কাপড় ঝুলিয়ে দিন। বাতাস চলাচলের সঙ্গে সঙ্গে, আর্দ্রতা দ্রুত বাষ্পীভূত হবে। ফলে কাপড় দ্রুত শুকিয়ে যাবে। 

২. যে ঘরে ঘুমাবেন, সেখানে কাপড় না শুকানোই ভাল। অতিরিক্ত আর্দ্রতায় ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া ভেজা কাপড়ের আর্দ্রতা থেকে সর্দি-কাশি হওয়ার আশঙ্কা থাকে। যে ঘরে কাপড় শুকাবেন, সেখানে যদি বাটিতে কিছুটা লবণ রেখে দেন, তাহলে সেই লবণ আর্দ্রতা শুষে নেবে। ফলে সহজেই কাপড় শুকিয়ে যাবে।

 

৩. কাপড় খুব কাছাকাছি ঝুলিয়ে রাখবেন না। প্রতিটি জিনিসের চারপাশে বাতাস যাতে অবাধে চলাচল করে, সেজন্য জায়গা ছেড়ে দিতে হবে। এতে খুব তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে যাবে। কারণ আর্দ্রতা বেরিয়ে যাওয়ার জায়গা পাবে।

৪. এখন বেশিরভাগ ওয়াশিং মেশিনেই জামা কাপড় প্রায় ৮০ শতাংশ শুকনো হয়ে মেশিন থেকে বের হয়। সেই জামা ঘরে দড়ি টাঙিয়ে মেলে দিতে পারেন। জামাকাপড় মেলার সময় হ্যাঙ্গার ব্যবহার করুন। টানটান করলে মেললে তাড়াতাড়ি শুকাবে। এছাড়াও ঘরে জামাকাপড় মেলার স্ট্যান্ড কিনে ফ্য়ান চালিয়ে দিতে পারেন।

৫. জামা ধোয়ার পর ভালো করে পানি নিংড়ে নিন। বাথরুমে খানিকক্ষণ জামা কাপড় ঝুলিয়ে রাখুন। তারপর সেই জামা হেয়ার ড্রায়ার দিয়ে আধা শুকনো করে নিতে পারেন। তারপর ঘরের দড়িতে টানটান করে মেলে দিন। বাড়িতে বারান্দা থাকলে, সেখানে যদি বৃষ্টির পানি আসার আশঙ্কা না থাকে, তবে সেখানেও মেলতে পারেন।

৬. বৃষ্টির দিনে ভেজা জুতা নিয়েও সমস্যায় পড়তে হয়। রবারের জুতা ব্যবহার করলে ভিজে গেলেও সমস্যা নেই । তবে কাপড় বা চামড়ার জুতা ব্যবহার করলে তা শুকনো করা সমস্য়া হয়। বাড়িতে ফিরে প্রথমেই জুতোর সোল বের করে নিন। তা পাখার নিচে রেখে দিন। এতেই শুকিয়ে যাবে। সঙ্গে আপনার জুতোর মধ্য়ে শুকনো খবরের কাগজ রেখে দিন। সেই কাগজ পানি শুষে নেবে। জুতোকে খবরের কাগজ মুড়িয়ে রাখলে কিছুক্ষণ পর কাগজ ভিজে যাবে। এভাবে জুতো শুকনো করে নিতে পারেন বৃষ্টির দিনেও।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
