# প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-31
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhan-updeshtar-bisesh-shkaree-odhzapk-sayedur-rhmaner-pdtzag](https://dailyfulki.com/article/prdhan-updeshtar-bisesh-shkaree-odhzapk-sayedur-rhmaner-pdtzag)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5323.md](https://dailyfulki.com/news/5323.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, প্রায় এক মাস আগেই তিনি পদত্যাগ করেছিলেন। গতকাল মঙ্গলবার সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদে ছিলেন।

গতকাল রাতে রাষ্ট্রপতি সায়েদুরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত বুধবার পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত ছিলেন। তার আগে পদত্যাগ করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে থাকা অধ্যাপক আমিনুল ইসলাম।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
