# বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো : মির্জা ফখরুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-30
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bangladeser-rajneetite-ekta-bisal-suunzta-srrishti-hlo-mirja-fkhrul](https://dailyfulki.com/article/bangladeser-rajneetite-ekta-bisal-suunzta-srrishti-hlo-mirja-fkhrul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5287.md](https://dailyfulki.com/news/5287.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, এই শোক, এটা অস্বাভাবিক, এটা অপূরণীয়। জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকার আদায়ের জন্য, কল্যাণের জন্য সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী আমাদের মাঝে নেই। আমরা যারা তার সহকর্মী-রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু তাই নয়, গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
