# ঢাকা-২০ আসন, ধামরাইয়ে বিএনপির প্রার্থীসহ ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-20-asn-dhamraye-bienpir-prartheesh-5-jn-mnonynptr-dakhil-krechen](https://dailyfulki.com/article/dhaka-20-asn-dhamraye-bienpir-prartheesh-5-jn-mnonynptr-dakhil-krechen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5269.md](https://dailyfulki.com/news/5269.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ঢাকা-২০ আসন, ধামরাই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের আটজন ও স্বতন্ত্র প্রার্থী একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। 

এরমধ্যে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আব্দুর রউফ, খেলাফত মজলিসের মো: আশরাফ আলী, জাতীয় পার্টির আহছান খান ও এনসিপির নাবিলা তাসনিদসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহ অফিসার খান সালমান হাবিব। 

তবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে একজন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানতে পেরেছেন সহকারী রিটানির্ং অফিসার খান সালমান হাবিব। কিন্তু তিনি তার নাম জানাতে পারেননি।     
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
