# এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-29
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ensipite-zog-dicchen-asif-mahmud](https://dailyfulki.com/article/ensipite-zog-dicchen-asif-mahmud)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5262.md](https://dailyfulki.com/news/5262.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :  ছাত্র প্রতিনিধি হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। আজ সোমবার সন্ধ্যায় এই বিষয়ে ঘোষণা আসতে পারে। দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন একজন শীর্ষ নেতা।

আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য।

তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই জানা গেছে।
এনসিপির ওই নেতা জানিয়েছেন, ‘আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেটির মূল কারণ আসিফ মাহমুদের দলের যোগদান উপলক্ষে।’

এনসিপির সূত্রটি জানায়, আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিকেলেই এনসিপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।

এতে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। একই সাথে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনোটিতেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
