# এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-29
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/esessi-sngkrant-jruri-nirdesna-sb-sikshaprtishthane-bijngpti](https://dailyfulki.com/article/esessi-sngkrant-jruri-nirdesna-sb-sikshaprtishthane-bijngpti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5261.md](https://dailyfulki.com/news/5261.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রবিবার (২৮ ডিসেম্বর) খসড়া এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় সংশোধনী আনতে পারে বোর্ড।

খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে।

এসংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে ৩১ ডিসেম্বর, চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনী পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
