# মনোনয়নপত্র জমা দিলেন জামায়া‌ত সে‌ক্রেটারী মিয়া গোলাম প‌রওয়ার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-29
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mnonynptr-jma-dilen-jamayat-sekretaree-miya-gealam-prooyar](https://dailyfulki.com/article/mnonynptr-jma-dilen-jamayat-sekretaree-miya-gealam-prooyar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5249.md](https://dailyfulki.com/news/5249.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

খুলনা সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর)।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে খুলনা-৫ আস‌নের সংসদ সদস্য প্রার্থী ও জামা‌য়েতের সে‌ক্রেটারী জেনা‌রেল মিয়া গোলাম প‌রওয়ার খুলনা জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জাম‌শেদ খোন্দকা‌রের কাছে ‌মনোনয়নপত্র জমা দেন।

এরপর ম‌নোনয়নপত্র জমা দেন খুলনা-৬ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপ‌রিষদ ও খুলনা অঞ্চল সহকারী প‌রিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তারপর মনোনয়নপত্র জমা দেন খুলনা-২ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দীয় মজ‌লিস সুরার সদস্য ও মহানগরীর জামায়া‌তের সেক্রেটারী জেনা‌রেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।

বেলা ১১টা ২০ মিনিটের দিকে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনের প্রার্থী ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী মনোনয়ন পত্র জমা দেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
