# সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশ চলছে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-19
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sohraoozardeete-jamayater-smabes-clche](https://dailyfulki.com/article/sohraoozardeete-jamayater-smabes-clche)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/524.md](https://dailyfulki.com/news/524.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ সমাবেশ শুরু হয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সমাবেশ ঘিরে ইতিমধ্যে নেতা-কর্মীদের ঢল নেমেছে উদ্যান এলাকায়। গতকাল রাত থেকেই সমাবেশস্থলে অবস্থান নেন নেতা-কর্মীরা। ফজরের পর কার্যত পূর্ণ হয়ে যায় সভাস্থল।

এদিন সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। কেউ আসেন বাসে, কেউবা হেঁটে। ঢাকা ও আশপাশের এলাকা থেকে দলে দলে লোকজনের আগমন ঘটে। ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসেন দলটির নেতা-কর্মীরা।

এর আগে সারা দেশ থেকে লঞ্চ, ট্রেন ও বাসে করে রাজধানীতে আসেন নেতা-কর্মীরা। ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করছে জামায়াত। এর আগে জামায়াত কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করেনি।

লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে দলটি ‘জাতীয় সমাবেশ’ করছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
