# বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করল জামায়াত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-28
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biswbidzaly-vrti-preeksha-3-januyarir-mhasmabes-sthgit-krl-jamayat](https://dailyfulki.com/article/biswbidzaly-vrti-preeksha-3-januyarir-mhasmabes-sthgit-krl-jamayat)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5236.md](https://dailyfulki.com/news/5236.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : **কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিবেচনায় আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।**

রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
