# সাভার মডেল কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-mdel-kleje-punrmilnee-onushthit](https://dailyfulki.com/article/savar-mdel-kleje-punrmilnee-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5226.md](https://dailyfulki.com/news/5226.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :  বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ”স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে” এ স্লোগানে সাভার পৌর এলাকার শাহীবাগের কলেজ মাঠে গতকাল শনিবার  দিনব্যাপী ৩০ বছর পুর্তিতে ১ম পুনর্মিলনী উদযাপন হয়। দিনের শুরুতে শনিবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও ১ম পুর্নমিলনীর ব্যানারসহ রং-বেরংয়ের বেলুনে সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পৌর এলাকার চাঁপাইন রোড প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে কলেজের গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ানম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা ও অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন এবং ১ম পুর্নমিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক হাসান রোহান রশিদ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে বেলুন ও ১ম পুনর্মিলনীর ব্যানার উড়িয়ে মূল অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এর আগে কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ানম্যান অধ্যাপক ড.ইলিয়াস মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন- অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ১ম পুর্নমিলনী কমিটির আহবায়ক হাসান রোহান রশিদ। পরে দেশ-বিদেশ থেকে আগত সাবেক শিক্ষার্থীদের ও শিক্ষকদের স্মৃতিচারন হয়। ১৯৯৬ ইং সালে প্রতিষ্ঠিত সাভার মডেল কলেজের ১ম পুর্নমিলনীতে মোট ২৮ টি ব্যাচের (১৯৯৮ থেকে ২০২৫) প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

এ সময় তারা কলেজ জীবনের স্মৃতি রোমন্থন, বন্ধুদের সাথে আড্ডা ও বিভিন্ন খুনসুটিতে মেতে ওঠেন। ঢাকা জেলার শ্রেষ্ঠ কজেলের সম্মাননা প্রাপ্ত অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে পুনর্মিলনীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচর্য অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এম মাহফুজুর রহমান । 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম,এজিএস ফেরদৌস আল-হাসান। অনুষ্ঠানে শিল্পী ওবায়দুল্লাহ তারেকের একক সাংস্কৃতিক পরিবেশন করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাভার মডেল কলেজের ১ম পুর্নমিলনীর-২০২৫ এর মিডিয়া পার্টনার দৈনিক নয়াদিগন্ত,বাংলাভিশন,এশিয়ান টিভি ও সাপ্তাহিক নিউজ গার্ডেন। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
