# বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা সাবেক এমপি শাহ্ নূরুল কবীর শাহীনের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-28
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bienpi-theke-pdtzager-ghoshna-sabek-empi-sah-nuurul-kbeer-saheener](https://dailyfulki.com/article/bienpi-theke-pdtzager-ghoshna-sabek-empi-sah-nuurul-kbeer-saheener)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5224.md](https://dailyfulki.com/news/5224.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিএনপি থেকে পদত্যাগ করেছেন সাবেক এমপি নূরুল কবীর শাহীন। রোববার (২৮ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ৪৩ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতি করেছি। ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছি। ২০০৬ সালে মনোনয়ন পেলেও নির্বাচন হয়নি। ১/১১-এর পর দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। পদত্যাগের পূর্ব পর্যন্ত বিএনপির সব আন্দোলন, লড়াই ও সংগ্রামে জনগণকে সঙ্গে নিয়ে দলের জন্য কাজ করেছি। আজ ৪৩ বছরের রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটিয়ে ব্যক্তিগত কারণেই দল থেকে পদত্যাগের ঘোষণা করছি।  

তিনি বিএনপির ময়মনসিংহ জেলা শাখা (উত্তর) ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন।

অন্য কোনো দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও এমন কোনো সিদ্ধান্ত নেইনি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি। আমি ঈশ্বরগঞ্জে মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
