# সূর্যাস্তের আগে যেতে না পারায় স্মৃতিসৌধে তারেকের পক্ষে নেতাদের শ্রদ্ধা নিবেদন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-26
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/suurzaster-age-zete-na-paray-smrritisoudhe-tareker-pkshe-netader-srddha-nibedn](https://dailyfulki.com/article/suurzaster-age-zete-na-paray-smrritisoudhe-tareker-pkshe-netader-srddha-nibedn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5177.md](https://dailyfulki.com/news/5177.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দলের প্রতিষ্ঠাতা ও পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন তিনি।

নিয়মানুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয়। সে কারণে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা।

এ সময় দলের স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের আগমন সামনে রেখে সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্মৃতিসৌধের পুরো প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের এলাকায় সাধারণ চলাচলও নিয়ন্ত্রিত রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্মৃতিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
