# ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-26
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/19-bchr-pr-babar-kbr-jiyart-krlen-tarek-rhman](https://dailyfulki.com/article/19-bchr-pr-babar-kbr-jiyart-krlen-tarek-rhman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5170.md](https://dailyfulki.com/news/5170.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর পর তিনি সমাধিস্থলে পৌঁছান।

এর আগে দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ১৯৬ নম্বর বাসা থেকে রওনা হন তিনি।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন তারেক রহমান।

সেখানে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা।
বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমানের সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন তারেক রহমান।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
