# রাজধানী ফাঁকা, যাত্রী নেই বাস-মেট্রোরেলে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-25
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhanee-fannka-zatree-nei-bas-metrorele](https://dailyfulki.com/article/rajdhanee-fannka-zatree-nei-bas-metrorele)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5144.md](https://dailyfulki.com/news/5144.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানী সড়ক অনেকটাই ফাঁকা। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়- সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, মগবাজার, মিরপুর সড়ক, সাত মসজিদ রোডে গণপরিবহন তেমন একটা চোখে পড়েনি। মেট্রোরেলেও যাত্রী ছিল অনেকটাই কম। পুলিশ বলছে, টানা তিন দিনের ছুটির কারণে রাজধানীতে লোকজন তেমন একটা নেই।

মেট্রোরেলের শাহবাগে দায়িত্ব পালন করা আনসার সদস্য শুভাসিশ সমকালকে জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেট্রোরেলে যাত্রী অনেকটো কম ছিল। দুপুরের দিকে দুই-একজন বেশি থাকলেও তা সাধারণ দিনের তুলনায় খুব কম।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. আনিসুর রহমান সমকালকে বলেন, বড় দিন উপলক্ষে ছুটি। এছাড়াও আগামীকাল শুক্রবার পরদিন শনিবার তিন দিনের ছুটি রয়েছে। এ উপলক্ষে সবাই ঢাকার বাইরে চলে গেছেন। ফলে ঢাকায় গণপরিহন একটু কম।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
