# এভারকেয়ার হাসপাতাল এলাকায় বিজিবি মোতায়েন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/evarkeyar-haspatal-elakay-bijibi-motayen](https://dailyfulki.com/article/evarkeyar-haspatal-elakay-bijibi-motayen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5135.md](https://dailyfulki.com/news/5135.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আসবেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কারণে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেন।

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে দেশে ফিরেছেন।

তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে এখন পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত সংবর্ধনা মঞ্চে যাচ্ছেন। সেখানে সংবর্ধনা গ্রহণ ও সংক্ষিপ্ত বক্তব্য রেখে এভারকেয়ার হাসপাতালে আসবেন। এখান থেকে তারেক রহমানের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
