# হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেছেন তারেক রহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-24
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hithro-bimanbndre-cek-in-krechen-tarek-rhman](https://dailyfulki.com/article/hithro-bimanbndre-cek-in-krechen-tarek-rhman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5109.md](https://dailyfulki.com/news/5109.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে করে তিনি দেশে ফিরবেন।

 

ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

 

এক/এগারোর সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
