# সিংগাইরে শীতার্ত ভাসমান মানুষের পাশে উপজেলা প্রশাসন, ১০০ কম্বল বিতরণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-24
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-seetart-vasman-manusher-pase-upjela-prsasn-100-kmbl-bitrn](https://dailyfulki.com/article/singgaire-seetart-vasman-manusher-pase-upjela-prsasn-100-kmbl-bitrn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5106.md](https://dailyfulki.com/news/5106.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেক : ২০২৫–২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল সিংগাইর উপজেলার গরিব, ভাসমান ও দুঃস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সিংগাইর সদরের আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শীতার্ত নিম্নবৃত্ত, বিশেষ করে ভাসমান মানুষের মাঝে মোট ১০০ পিস কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী, উপসহকারী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, “শীতের তীব্রতা বৃদ্ধির কারণে যেন কোনো অসহায় মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।”

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
