# নতুন ভিডব্লিউবি ও এমসিবিপি কার্যক্রম স্থগিত করল ইসি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-24
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ntun-vidbliubi-oo-emsibipi-karzkrm-sthgit-krl-isi](https://dailyfulki.com/article/ntun-vidbliubi-oo-emsibipi-karzkrm-sthgit-krl-isi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5097.md](https://dailyfulki.com/news/5097.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক নতুন কার্যক্রম গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন।

ইসি চিঠিতে জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখার লক্ষ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি) এবং ভালনারেবল উইমেন বেনিফিট (এমসিপিবি) এর মতো কোনো নতুন কার্যক্রম শুরু করা যাবে না। তবে যে সব কার্যক্রম আগে থেকেই পরিচালিত হয়ে আসছে বা চলমান রয়েছে, সেগুলো যথারীতি অব্যাহত থাকবে। শুধুমাত্র নতুন করে কোনো সুবিধাভোগী তালিকাভুক্তি বা নতুন প্রকল্প গ্রহণ করা যাবে না।

ইসি আরও জানায়, যদি কোনো এলাকায় বিশেষ কারণে নতুন করে কোনো কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, তবে তা সরাসরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালনা করতে হবে। একইসঙ্গে বিষয়টি অবশ্যই নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ এবং ভোটারদের প্রভাবিত করার সুযোগ বন্ধ করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
