# ফের বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-24
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fer-bereche-swrner-dam-aj-theke-karzkr](https://dailyfulki.com/article/fer-bereche-swrner-dam-aj-theke-karzkr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5091.md](https://dailyfulki.com/news/5091.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো বেড়ে স্বর্ণের দামে ফের নতুন রেকর্ড করেছে। এবার স্বর্ণের দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম বাড়ার তথ্য জানায়।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারাদেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে রুপার দাম আরও বাড়ল। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ১৩২ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৮৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
