# জাবিতে প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আটক, ১৫ দিনের কারাদণ্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabite-prksi-dite-ese-dhabi-siksharthee-atk-15-diner-karadnd](https://dailyfulki.com/article/jabite-prksi-dite-ese-dhabi-siksharthee-atk-15-diner-karadnd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5069.md](https://dailyfulki.com/news/5069.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রক্সি দেওয়া শিক্ষার্থী ও মূল ভর্তিচ্ছু- উভয়কেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) ‌‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। সন্ধ্যা ৫ টায় প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম মো. ইহমানুল হক জিসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের উর্দু বিভাগের শিক্ষার্থী। জিসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাবার নাম মো. দেলোয়ার হোসেন ও মাতার নাম এমিলি বেগম। তার গ্রামের বাড়ি বগুড়ার আশোকোলায়। জিসান প্রক্সি দিতে আসে রাফি হোসেন সাজিত নামে এক ভর্তিচ্ছুর পরিবর্তে। তার বাবার নাম রাজু হোসেন, মাতার নাম রত্না বেগম। তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশপাড়ায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ভর্তিচ্ছুর ছবি পরিবর্তন করে তার পরবর্তী অন্য আরেকজন ভর্তি পরীক্ষায় অংশ নিলে পরীক্ষা পরিদর্শক তা সনাক্ত করে। পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরীক্ষায় প্রক্সির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে। 
এছাড়া ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
