# হজ প্যাকেজের অবশিষ্ট টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hj-pzakejer-obsisht-taka-31-disembrer-mdhze-jma-dite-hbe](https://dailyfulki.com/article/hj-pzakejer-obsisht-taka-31-disembrer-mdhze-jma-dite-hbe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5062.md](https://dailyfulki.com/news/5062.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদের এ অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২২ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত চিঠিতে বলা হয়েছে, হজ-২০২৬ এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ ৫০ হাজার টাকা জমাদান করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, হজ-২০২৬ এর যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা না দিলে সেই যাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
