# আজ থেকে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aj-theke-voter-garir-prcarna-suru](https://dailyfulki.com/article/aj-theke-voter-garir-prcarna-suru)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5045.md](https://dailyfulki.com/news/5045.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হচ্ছে।

রবিবার (২১ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সোমবার বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’র প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন।
 

‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
