# প্রতিদিন একটা করে লবঙ্গ খেলে কী হয়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-18
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prtidin-ekta-kre-lbngo-khele-kee-hy](https://dailyfulki.com/article/prtidin-ekta-kre-lbngo-khele-kee-hy)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/502.md](https://dailyfulki.com/news/502.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সুস্থ থাকতে অনেকেই নানা ধরনের ঘরোয়া প্রতিকার মেনে চলেন। এজন্য সকালে উঠে খালি পেটে বিভিন্ন ধরনের জিনিস খান। এ তালিকায় যুক্ত করতে পারেন রান্নাঘরের অনেক মসলা।  এর ফলে অনেক উপকার পাওয়া যায়। লবঙ্গ তেমনই একটি মসলা। রান্নায় লবঙ্গ ব্যবহার করলে সুন্দর গন্ধ এবং স্বাদ পাওয়া যায়।

প্রতিদিন একটা করে লবঙ্গ চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যাবে। তবে বেশি খাওয়া যাবে না।  লবঙ্গ বদহজমের সমস্যা দূর করলেও, বেশি খেলে পেট গরম হতে পারে। অতিরিক্ত লবঙ্গ খেলে তা 'ব্লাড থিনারের' কাজ করে। অর্থাৎ রক্তের ঘনত্ব কমিয়ে দেয়। এজন্য যারা লবঙ্গ খাবেন, একটার বেশি না খাওয়াই শরীর-স্বাস্থ্যের জন্য ভালো। 
প্রতিদিন লবঙ্গ খাওয়ার উপকারিতা 
লবঙ্গ খেলে গলা ব্যথা, গলা খুশখুশ, কাশি এইসব সমস্যা থেকে দূরে থাকবেন। অনেকেরই সারা বছর একটা খুশখুশে শুকনো কাশি হতে দেখা যায়। নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস এই সমস্যা অনেকটাই দূর করতে সাহায্য করে। এছাড়াও কাশি হলে লবঙ্গ খেলে তা কমে যায়। 
দাঁতের জন্যেও লবঙ্গ ভালো। লবঙ্গ চিবিয়ে খেলে দাঁত মজবুত হবে । লবঙ্গ তেল দাঁতে এবং মাড়িতেও ব্যবহার করতে পারেন। ব্যথা, ইনফেকশন থেকে দূরে থাকবেন। লবঙ্গ যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন। দাঁতে কিংবা মাড়িতে ব্যথা হলে আলতো হাতে লবঙ্গ তেল দিয়ে মালিশ করে নিলে উপকার পাবেন।  
লবঙ্গ চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। খাবার খাওয়ার পর লবঙ্গ চিবিয়ে খেলে মুখে কোনও গন্ধ থাকবে না। লবঙ্গ খেলে খাবার ভালভাবে হজমও হয়ে যাবে। 
লবঙ্গ খেলে বদহজমের সমস্যা দূর হয়। গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা কমে।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজে লাগে লবঙ্গ। বিশেষ করে শীতকালে রোজ একটা লবঙ্গ চিবিয়ে খেলে সহজে ঠান্ডা লাগবে না। 
ইনফ্লেমেশনের সমস্যা কমাতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে প্রতিদিন একটা করে লবঙ্গ খেতে পারেন। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
