# সিংগাইর থানার এএসআই শরিফের অনন্য রেকর্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-20
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgair-thanar-eesai-srifer-onnz-rekrd](https://dailyfulki.com/article/singgair-thanar-eesai-srifer-onnz-rekrd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5010.md](https://dailyfulki.com/news/5010.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সিংগাইর থানার এএসআই মো. শরিফ হোসাইন টানা ৩য় হয়েছেন জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং একই সঙ্গে চতুর্থবার জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত অক্টোবর ও নভেম্বর মাসের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্রেস্ট তুলে দেন।

এএসআই মো: শরিফ হোসাইন এই অর্জনের জন্য সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনাই তার এই সাফল্যের মূল শক্তি। 

বিশেষভাবে তিনি সার্কেল, অফিসার ইনচার্জ এবং সেকেন্ড অফিসার এসআই পার্থ শেখর ঘোষের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই অর্জন সিংগাইর থানা ও মানিকগঞ্জ জেলা পুলিশের জন্য গর্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
