# আজ ঢাবির সব পরীক্ষা স্থগিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-20
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aj-dhabir-sb-preeksha-sthgit](https://dailyfulki.com/article/aj-dhabir-sb-preeksha-sthgit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4984.md](https://dailyfulki.com/news/4984.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাবি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ শনিবারের (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের লক্ষ্যে উল্লিখিত এদিনের ঢাবির অভ্যন্তরীণ ও অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউট কেন্দ্রে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এদিকে সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
