# গাজীপুরে কার্টন তৈরির কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-20
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-kartn-toirir-karkhanay-agun-3-ghnta-pr-nizntrne](https://dailyfulki.com/article/gajeepure-kartn-toirir-karkhanay-agun-3-ghnta-pr-nizntrne)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4980.md](https://dailyfulki.com/news/4980.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের পূবাইল থানার বসুগাঁও এলাকায় কার্টন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে দিশারী কম্পোজিট লিমিটেড কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড নামে কার্টন তৈরির কারখানায় আগুন লাগে।

মুহূর্তের মধ্যে পু্রো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বিপুল পরিমাণ কার্টন ও তৈরির কাঁচামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
