# আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের সুযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-18
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/alime-bad-pra-sikshartheeder-bisesh-bibecnay-rejistresner-suzog](https://dailyfulki.com/article/alime-bad-pra-sikshartheeder-bisesh-bibecnay-rejistresner-suzog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4917.md](https://dailyfulki.com/news/4917.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের ফের সুযোগ দেয়া হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেয়া যাবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ১ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব মাদরাসা প্রধানদের পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে পরীক্ষা-২০২৭ আলিম শ্রেণিতে যে সব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদরাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সে সব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণ করার জন্য বলা হয়েছে।

অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে ২০২৬ সালের ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ১ ফেব্রুয়ারি।

আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
