# ১৬ বছর পর ফিরছে প্রাথমিকে বৃত্তি, যেসব বিষয়ে হবে পরীক্ষা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-17
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/16-bchr-pr-firche-prathmike-brritti-zesb-bishye-hbe-preeksha](https://dailyfulki.com/article/16-bchr-pr-firche-prathmike-brritti-zesb-bishye-hbe-preeksha)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/491.md](https://dailyfulki.com/news/491.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ১৬ বছর পর আবার ফিরছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় বসবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ বিষয়ে জরুরি নির্দেশনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে।

প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর।
সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসিই) চালু হলে বন্ধ হয়ে যায় বৃত্তি পরীক্ষা।

এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধাতালিকায় জায়গা পাওয়াদের মাসিক হারে বৃত্তির টাকা দেওয়া হতো।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
