# বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-18
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bidesi-kuutneetikder-brif-krben-prrashtr-scib](https://dailyfulki.com/article/bidesi-kuutneetikder-brif-krben-prrashtr-scib)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4901.md](https://dailyfulki.com/news/4901.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের আজ ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব কূটনীতিকদের কাছে কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
