# হাসিনা ও মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না: মানিকগঞ্জে নাহিদ ইসলাম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-17
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hasina-oo-mujiber-sngbidhan-bangladese-ar-clbe-na-manikgnje-nahid-islam](https://dailyfulki.com/article/hasina-oo-mujiber-sngbidhan-bangladese-ar-clbe-na-manikgnje-nahid-islam)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/489.md](https://dailyfulki.com/news/489.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ থেকে ::জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন সংবিধান প্রয়োজন। হাসিনা ও মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। দেশে নতুন সংবিধান, জনগণের সংবিধান ও ইনসাফের সংবিধান লাগবে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্ত্বরে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।  

নাহিদ আরো বলেন, গোপালগঞ্জে প্রোগ্রাম করা কি বারণ? এই জেলা কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? সেখানে আমাদের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। তাই আমরা ঘোষণা দিয়েছি, গোপালগঞ্জের প্রতিটি গ্রামে আমরা কর্মসূচি করবো।

পথসভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপি নেতা আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসনিম জারাসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
