# আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে চোলাই মদসহ আটক ৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-zouth-bahineer-ovizane-colai-mdsh-atk-3](https://dailyfulki.com/article/asuliyay-zouth-bahineer-ovizane-colai-mdsh-atk-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4883.md](https://dailyfulki.com/news/4883.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চলিয়ে ৮০ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় অভিযানস্থল থেকে প্রায় ২,২০০ লিটার চোলাই মদ উৎপাদনের কাঁচামাল ও অপরাধমূলক তথ্য সম্বলিত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শাতাইশকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শাতাইশকান্দি এলাকার মিসেস শেফালি রানী মণ্ডল (৩৮), প্রেম কুমার বড়ুয়া (৫০) ও মোঃ রাকিব (২৯)।

সেনাবাহিনী জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শাতাইশকান্দি এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (উঘঈ)-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ বীর, জামগড়া আর্মি ক্যাম্পের একটি সেনা দল দায়িত্ব পালন করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ জন সদস্য ছিলেন। অভিযানে জেলা প্রশাসন এর পক্ষ হতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে অপরাধীদের আইনের আওতায় আনতে নির্দেশ প্রদান করেন।
অভিযানকালে শাতাইশকান্দি এলাকা থেকে অবৈধভাবে উৎপাদিত ও সংরক্ষিত মোট ৮০ লিটার চোলাই মদ, প্রায় ২,২০০ লিটার চোলাই মদ উৎপাদনের কাঁচামাল এবং অপরাধমূলক তথ্যসম্বলিত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় অবৈধ চোলাই মদ উৎপাদন ও বিতরণের সাথে জড়িত তিনজন ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সেনাবাহিনী কর্তৃক এলাকা নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ম্যাজিস্ট্রেটকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হয়।

বর্তমানে উক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ব্যক্তিবর্গ এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহ সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
