# স্মৃতিসৌধে ফুল দিতে এসে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/smrritisoudhe-ful-dite-ese-chatrleeg-krmee-greftar](https://dailyfulki.com/article/smrritisoudhe-ful-dite-ese-chatrleeg-krmee-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4870.md](https://dailyfulki.com/news/4870.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার :মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ শিমন (২১) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী গ্রেফতার হয়েছেন। 

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। 

বুধবারে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।  

তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হলেও তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, তা পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। আজ মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে। 

গ্রেফতারকৃত শেখ শিমন সাভারের আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আশুলিয়া কমিটির সাবেক সদস্য বলে জানা গেছে। 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, তাকে মঙ্গলবার বিকালে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে গ্রেফতার করা হয়। পরে জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সদস্য। বেদীতে ফুল দেয়ার জন্য এসেছিল। 

তার সঙ্গে আরও কয়েকজন সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছে বলে পুলিশ জানায়। তাদের মধ্য থেকে শিমন গ্রেফতার হলেও বাকিদের সন্ধানে পুলিশ কাজ করছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
