# বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bangladeser-haikmisnarke-varter-prrashtr-mntrnalye-tlb](https://dailyfulki.com/article/bangladeser-haikmisnarke-varter-prrashtr-mntrnalye-tlb)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4865.md](https://dailyfulki.com/news/4865.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার দুপুরে তাকে তলব করা হয়।

সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন ইস্যুতে তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে এএনআই ও এনডিটিভির মতো ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।

প্রসঙ্গত, গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাম্প্রতিক উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগপ্রকাশ করে বার্তা দেওয়া হয়। সেই সাথে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লির কাছে আবেদন জানায় ঢাকা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
