# রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-16
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rekrd-gre-aipiele-dl-pelen-mostafij](https://dailyfulki.com/article/rekrd-gre-aipiele-dl-pelen-mostafij)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4847.md](https://dailyfulki.com/news/4847.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে পেতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত কলকাতাই সর্বোচ্চ দর হাঁকিয়ে তাকে দলে ভেড়ায়।

এর মাধ্যমে আইপিএলে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। ডেথ ওভারে তার কাটার ও নিয়ন্ত্রিত বোলিং আইপিএলে সবসময়ই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
