# ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-15
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/oosman-hadeeke-gulir-ghtnaz-mamla-dibite-hstantr](https://dailyfulki.com/article/oosman-hadeeke-gulir-ghtnaz-mamla-dibite-hstantr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4818.md](https://dailyfulki.com/news/4818.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে।**

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানার দায়েরকৃত একটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, গতকাল রাতে ওসমান হাদীকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা (মামলা নং-১৯) হয়। মামলাটি আজ ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। মামলায় একজনকে আসামি করে হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
