# হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-15
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hasina-kamaler-amrritzu-karadnd-theke-mrritzudnd-ceye-apil](https://dailyfulki.com/article/hasina-kamaler-amrritzu-karadnd-theke-mrritzudnd-ceye-apil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4809.md](https://dailyfulki.com/news/4809.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়েরের পর সকালে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম মোট আট যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছেন।   

গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
