# ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-15
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/oosman-hadike-guli-kre-htzaceshtar-ghtnay-thanaz-mamla](https://dailyfulki.com/article/oosman-hadike-guli-kre-htzaceshtar-ghtnay-thanaz-mamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4802.md](https://dailyfulki.com/news/4802.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজধানীর পল্টনের বিজয় নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলার বাদী হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ মামলায় ফয়সাল করিম মাসুদের নামোল্লেখ করে বাকি আসামিদের অজ্ঞাত রাখা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে মামলাটি রেকর্ড হয়। এছাড়া ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্ট থাকার বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
