# সাভারে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-sikshartheeke-dlbddh-dhrshner-pr-htza-greptar-1](https://dailyfulki.com/article/savare-sikshartheeke-dlbddh-dhrshner-pr-htza-greptar-1)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/479.md](https://dailyfulki.com/news/479.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারের কাউন্দিয়া ইউনিয়নে মাদ্রাসাছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে ১৬ বছরের কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতে ধর্ষণের অভিযোগে দুই যুবকসহ তিনজন এবং সহায়তার অভিযোগে এক কিশোরীর নামে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

আসামিদের মধ্যে বুধবার এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিরা হলো কেচি রাকিব (২৫) ও আশিক (২০)। ঘটনার পর থেকে তারা পলাতক। সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে গত রোববার ভুক্তভোগী মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এক কিশোরী। পরদিন সকালে ভুক্তভোগীর মা জানতে পারেন, এলাকার এক ব্যক্তির বাড়ির বারান্দায় তাঁর মেয়ের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভুক্তভোগীর মা জানান, গ্রেপ্তার কিশোর ও পলাতক কিশোরী স্বামী-স্ত্রী পরিচয়ে ওই এলাকার একজনের বাড়িতে ভাড়া থাকত। ওই কিশোরীর ডাকে রোববার বাসা থেকে বের হয় ভুক্তভোগী। রোববার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে কিশোরীর সহায়তায় রাকিব, আশিক ও গ্রেপ্তার কিশোর মিলে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
