# সিংগাইরে সড়কে ঝরল শিশু প্রাণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-13
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-srke-jhrl-sisu-pran](https://dailyfulki.com/article/singgaire-srke-jhrl-sisu-pran)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4759.md](https://dailyfulki.com/news/4759.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ইবনে জামান (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টারদিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনের পূর্ব পাশে খান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মানিকগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশুটি ছিটকে সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা তার মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
