# সাভারে নিষিদ্ধ পিরানহা জাটকা ও জেলি যুক্ত চিংড়ি জব্ধ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-11
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-nishiddh-piranha-jatka-oo-jeli-zukt-cingri-jbdh](https://dailyfulki.com/article/savare-nishiddh-piranha-jatka-oo-jeli-zukt-cingri-jbdh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4715.md](https://dailyfulki.com/news/4715.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :সাভারে হাট বাজারে দেদারছে বিক্রয় হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ,জাটকা ইলিশ ও জেলি যুক্ত পুশ চিংড়ি মাছ। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সাভার পৌর এলাকার উলাইলে পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।

সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন ও মৎস্য কর্মকর্তা শবনব মুশতারীর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ভাই ভাই মৎস্য আড়ৎ হতে ১’শ কেজি  পিরানহা মাছ, ৪০ কেজি জাটকা ও ৩০ কেজি জেলি যুক্ত পুশ চিংড়ি জব্ধ করা হয়। 

বাজারের একাধিক ব্যবসায়ি ও ক্রেতা সাধারন জানান অভিযানের বিষয়টি টের পেয়ে মৎস্য আড়ৎদার এবং বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ বেশ কয়েক আড়ৎদার পালিয়ে যায়। মৎস্য কর্মকর্তা শবনব মুশতারী জানান।

জব্ধকৃত জেলি যুক্ত চিংড়ি ও পিরানহা মাছ বিনষ্ট করে দেয়া হয়েছে এবং জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
