# ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-11
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/disembrer-9-dinei-eseche-116-koti-dlar-remitzans](https://dailyfulki.com/article/disembrer-9-dinei-eseche-116-koti-dlar-remitzans)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4688.md](https://dailyfulki.com/news/4688.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চলতি মাস ডিসেম্বরের প্রথম ৯ দিনেই দেশে এসেছে ১১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার দেশে এসেছে।

বুধবার (১০ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ১০ লাখ ডলার।

 

আর গত বছরের একই সময়ে এসেছিল ৯৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

 

তিনি আরো বলেন, শুধু ৯ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
