# প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-10
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prathmiker-shkaree-sikshk-niyoge-prthm-dhaper-preekshar-tarikh-ghoshna](https://dailyfulki.com/article/prathmiker-shkaree-sikshk-niyoge-prthm-dhaper-preekshar-tarikh-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4665.md](https://dailyfulki.com/news/4665.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা ২০২৬ সালের ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ২ জানুয়ারি ২০২৬ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

 

প্রথম ধাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।

 

গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
